নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট কর্তৃক উত্তরার “মারজেরিটা লঞ্জ” রেস্টুরেন্টে এন্ড বার কে ৩ লাখ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব  প্রতিবেদক  : রবিবার  ১৬ জুলাই,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এএক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  মাফরোজা আক্তার এর নেতৃত্বে উত্তরার ” মারজেরিটা লঞ্জ ” (রেস্টুরেন্ট এন্ড বার)  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা  কালে প্রতিষ্ঠানটি তাদের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রেমিসেস লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল এর কাগজ, পানি পরীক্ষার কাগজ এবং আরও বেশকিছু প্রয়োজনীয় কাগজ প্রদর্শনে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটির রান্নাঘর অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায় এবং ফ্রীজে প্রচুর পরিমাণে লেভেলবিহীন/ অনুনোমোদিত খাদ্য মজুদ করতে দেখা যায়। পোড়া তেল, মেয়াদ উর্ত্তীন পন্যও পাওয়া যায়।

এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট  পরিচালনা. কালে “মারগেরিটা লঞ্জ” (রেস্টুরেন্ট এন্ড বার) কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট  কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর নিরাপদ খাদ্য পরিদর্শক হারুন ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *