কেএমপি’র পুলিশ কমিশনার  কর্তৃক কেন্দ্রীয় রিজার্ভ অফিস পরিদর্শন

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) : আজ সোমবার ২৩ জুলাই সকাল ১২ টা ৫ মিনিটের সময়  খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা,  কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স রিজার্ভ অফিস বাৎসরিক পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

কেএমপি’র কেন্দ্রীয় রিজার্ভ অফিস পরিদর্শন কালে কমিশনার বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স)  মুহাম্মদ মহিদুর রহমান, সহকারি পুলিশ কমিশনার (আরও) মোঃ আজম খান, সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) খোন্দকার সাদ্দাদুল বাকি।


বিজ্ঞাপন

এছাড়াও আরআই, আরও-১ এবং কেন্দ্রীয় রিজার্ভে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *