দেশপ্রেমিক জাতি গঠনে অসামান্য অবদান রেখেছেন পান্না কায়সার ———গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সারাদেশ

 

নিজস্ব প্রতিবেদক  : ঢাকা, শুক্রবার, ৪ আগস্ট , লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এর স্ত্রী পান্না কায়সার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় প্রয়াত পান্না কায়সার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এর আত্মত্যাগ ও পান্না কায়সার এর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশপ্রেমিক জাতি গঠনে শিক্ষকতার পাশাপাশি শিশু সংগঠনে নেতৃত্ব দিয়ে অসামান্য অবদান রেখেছেন তিনি। একজন প্রখ্যাত লেখক হিসেবেও বাংলা সাহিত্যে অবদান রেখেছেন পান্না কায়সার।

লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এর স্ত্রী পান্না কায়সার এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *