কেএমপি’র মাদক বিরোধী অভিযান : ৩১৮ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন

মামুন মোল্লা (খুলনা) :  খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ খুলনা মহানগরের বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ইয়াবা ও গাজা সহ ৭ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ সালমান (২০), পিতা-মোঃ কালাম, সাং-বঙ্গবাসী হাউজিং নতুন কলোনী, থানা-খালিশপুর,  মোঃ হাফিজুর হাওলাদার (২৬), পিতা-মোঃ নান্টু হাওলাদার, সাং-পালপাড়া হাসান খাঁন রোড, থানা-দৌলতপুর,  মোঃ রিপন গাজী (১৯), পিতা-আঃ আজিজ গাজী, সাং-বয়েশ্বিং, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, অবোজিৎ দাস (২৮), পিতা-সুধীর কুমার দাস, সাং-বাগমারা, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-টিবি ক্রস রোড, থানা-খুলনা, মোঃ বায়েজিদ খন্দকার (২৩), পিতা-মোঃ সামছুল আলম খন্দকার, সাং-পাইকমারী, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-৩৬, হাজী মহসিন রোড, থানা-খুলনা, শহিদুল বরকন্দাজ (৩৮), পিতা-মৃত: শহর আলী বরকন্দাজ, সাং-উলা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং মোঃ আব্দুস সালাম (৩৮), পিতা-মোঃ আব্দুল্লাহ সরদার, সাং-বেদকাশী, সরদার বাড়ি, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-গাঁইকুড়, থানা-আড়ংঘাটা, খুলনা।


বিজ্ঞাপন

উপরোক্ত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে  ৩১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী  মামলা রুজু করা হয়েছে।

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *