নড়াইল গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে গোয়েন্দা পুলিশ (ডিবি’র) অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল গনি আটক। আব্দুল গনি (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল গনি কালিয়া থানাধীন জামরিলডাঙ্গা গ্রামের বাদশা মোল্যার ছেলে। (৮ আগষ্ঠ) মঙ্গলবার রাতে জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *