
মো: রফিকুল ইসলাম (নড়াইল) : যৌতুক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ লাবলু মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর থানার মাছিমদিয়া গ্রামের মোঃ ওয়াজদ্দীন মোল্যার ছেলে। রবিবার ২৭ আগস্ট, সকালে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ পরিদর্শক ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অনুপম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন রঘুনাথপুর থেকে তাকে গ্রেফতার করে।
আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

👁️ 121 News Views
