রংপুর পীরগাছা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান :  ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত রংপুর

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার  ৩১ আগস্ট,  রংপুর জেলার পীরগাছা থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে  ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা  যথাক্রমে,  মোঃ আয়নাল হক, পিতা-মৃত আব্দুল গফুর ও মোঃ রফিকুল ইসলাম, পিতা-নুর মোহাম্মদ, উভয়ের সাং-রামখান, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম।


বিজ্ঞাপন

পীরগাছা থানাধীন নবুহাড়িয়ারঘাট নামক স্থানের টি.বি.ব্রিকস ইট ভাটা সংলগ্ন চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে পীরগাছা থানা পুলিশের একটি টিম মোটর সাইকেল তল্লাশি করে আসামীদের কাছ থেকে পলিথিনের পোটলায় মুড়ানো ৫ কেজি ৫০০ গ্রাম কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করেছে। এসময়ে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উক্ত ঘটনায় পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *